The Invisible Guardian Movie | Movie Review In Bangla | Suspense Thriller Movie

 The Invisible Guardian 2017 | Movie Review in Bangla

The Invisible Guardian 2017 Review 


The Invisible Guardian " (2017)
Origin- Spain
Genre- Mystery, Thriller
Director- Fernando Gonzalez
Cast- Marta Etura, Elvira, Francese Orella
Rating- 7.5/10.

মাস কয়েক আগে Spanish, The Invisible Guest সিনেমাটা দেখেছিলাম। মিস্ট্রি, থ্রিলার জেনারের সিনেমাটি বেশ ভাল্লেগেছিল।
এই সিনেমার নাম ও প্রায় সেম। হয়ত সেরকম কিছু পাব মনে করেই দেখতে বসা। তো কেমন ছিল ?
- সিনেমার ওপেনিং সিন, বৃষ্টি ঝরছে অবিরাম ধারায়। ঘন বন
জঙ্গলের বৃষ্টিস্নাত পরিবেশ। ব্যাকগ্রাউন্ড এ বৃষ্টি বর্ষণের শব্দ কানে লাগছিল বেশ। ঘন গাছ গাছালির মধ্য দিয়ে ক্যামেরা মুভ করতে থাকে আর ধীরে ধীরে পর্দায় ভেসে উঠে একটি নগ্ন লাশ। এক যুবতীর নগ্ন লাশ !

লাশ তদন্ত করতে আসে পুলিশ আর এই কেসের দায়িত্ব পড়ে মহিলা ইন্স্পেক্টর Amaia Salazar এর ঘাড়ে। কেস ঘাটতে গিয়ে শীঘ্রই বেরিয়ে আসে এটা সিরিয়াল কিলিং
কেস ! কিন্তু কিলার কোন নির্দিষ্ট প্যাটার্ন এ খুনগুলো করেনি। এই কেসের সমাধান করতে গিয়ে Amaia'র অতীতের ভয়াবহ স্মৃতিগুলো একে একে সামনে আসে !
- Spanish সিনেমাগুলো বিশেষ করে থ্রিলার গুলো দেখার সময় একটু আলাদা আরাম বোধ হয়। তাদের গল্পবলিয়ে ধাঁচ এর জন্য।

আগে গল্পের উপযুক্ত পরিবেশ তৈরী করে, ক্যারেক্টার গুলোকে সামনে আনে। তারপর ধীরে ধীরে গল্প বর্ণনার সাথে সাথে প্রতিটি ক্যারেক্টারকে নিজ নিজ অবস্থান থেকে মেলে ধরা হয়, যা এই সিনেমাতেও বিদ্যমান।

চিত্রনাট্য এগিয়েছে ধীরলয়ে। খুব দারুণভাবে সাজানো হয়েছে। বেশ ভালো চিত্রগ্রহণ করা হয়েছে। ব্যাকগ্রাউন্ড এ সাউন্ড এডিটিং এবং মিক্সিং এর কাজ বেশ ভালো হয়েছে।
Amaia Salazar চরিত্রে Marta Etura স্ট্রং পারফরম্যান্স উপহার দিয়েছে। এ চরিত্রের সাইকোলজিক্যাল ব্রেকডাউন পয়েন্ট বেশ ভালো ছিল।

ডিরেক্টর Fernando G. বেশ দক্ষতার সাথেই পুরো সিনেমাটিকে দর্শকের সামনে প্রেজেন্ট করেছেন। গল্পের গতিময়তার সাথে সাথে তিনি দর্শকদের ও সময় দিয়েছেন পুরো গল্পটার সাথে সংযুক্ত হতে।
চোয়াল ঝুলিয়ে দেওয়া টুইস্ট আশা করে দেখতে না বসে যদি গোছানো,  সুন্দর উপস্থাপনার থ্রিলার দেখতে চান তবে মাস্ট ওয়|চ।

¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤

এই মুভি ডাউনলোড করতে চাইলে 
প্রথমে টরেন্ট এপ ডাউনলোড করুনঃ 

Android: https://cutt.ly/7wPHpT3y

ios: https://cutt.ly/zwPHawgG

মুভি ডাউনলোড লিঙ্কঃ

https://tinyurl.com/theinvisibleguardian

Post a Comment

Previous Post Next Post

نموذج الاتصال