The Invisible guest 2016 Movie Review
![]() |
| The invisible guest 2016 Movie Review |
👿প্রতিশোধের আরেক নাম The Invisible Guest👿
➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖
♠️The Invisible Guest (2016)
♠️Genres: Crime-Mystery-Thriller
♠️Rating: 8.1/10
♠️Director: Oriol Paulo
♠️Stars: Mario Casas, Ana Wagener, Jose Coronado
--------------------------------------------------------------------
পুরাই মাথানষ্ট থ্রিল! স্পেনিশ সিনেমা যারা দেখেন,তারা ভালই বলতে পারবেন।মিনিটে মিনিটে টুইস্ট আর আতকে উঠার মত সাসপেন্স!
♠️বলিউডেও,জনপ্রিয় স্প্যানিশ ছবি ‘দ্য ইনভিসিবল গেস্ট’ থেকে অনুপ্রাণিত হয়েই তৈরি হয়েছে ‘বদলা’৷যদিও আমি বলিউড খুব কম দেখি,তবে বদলা সিনেমাটাও অনেক ভাল হয়েছে,বিগ বি,ও,তাপসী দুজনেই আমার প্রিয়,বদলাতে, অমিতাভ বচ্চন ও তাপসী পান্নু জুটির দুর্দান্ত অভিনয় ছিল।সুজয় ঘোষ পরিচালিত নতুন ছবি ‘বদলা’ দেখতে বসেও সেই একই রকম স্বাদ পাবেন৷
থ্রিলারের আসলে নির্দিষ্ট কোন সংজ্ঞা নেই।যা আপনাকে সিনেমার মধ্যে বেধে রাখবে একটা চাপা উত্তেচনার মধ্য দিয়ে, যার উত্তর আপনি না পাওয়া পর্যন্ত এক ধরনের চাপা অশান্তি অনুভব করবেন সিনেমা দেখার সময়।মূলত তাকের থ্রিলার সিনেমা বলে। থ্রিলারের এমন সংজ্ঞা প্রদানের উদ্দেশ্য হল The Invisible Guest,সিনেমাটি কে থ্রিলারের কোন ভাগে ফেলবেন তা বোঝানোর জন্য। আসলে আমার মত The Invisible Guest–সিনেমাটি ন্যারেটিভ থ্রিলার অনেকাংশে। কিভাবে ন্যারেটিভ থ্রিলার? চলুন সিনেমার কাহিনীর কিছু অংশ জেনে আসি…
ভালোবাসার মানুষ হত্যার দায়ে অভিযুক্ত এক তরুণ ব্যবসায়ী ও তার আইনজীবীর মধ্যে কথোকোপথন দিয়ে সিনেমার শুরু। তিনি বলছেন সে ও তার ভালোবাসার মানুষ শহর থেকে ৩০০ কিঃমিঃ দূরে
একটি হোটেলে গিয়েছিল নিজেদের মধ্যে বোঝাপড়া করার জন্য, কারন তাদের ভালোবাসা ছিল নিষিদ্ধ......
আদ্রিয়ান ডোরিয়া নামের এক প্রখ্যাত ব্যবসায়িকে পুরনো এক ঘটনার জেরে এক হোটেলে তার পরকীয় প্রেমিকা এবং কিছু টাকাসহ ব্ল্যাকমেইল করা হয়। হোটেলে এসে আদ্রিয়ান বুঝতে পারে এটা আসলে একটা ট্র্যাপ ছিল, ব্ল্যাকমেইলারের উদ্দেশ্য ভিন্ন! এসব কথা মাথায় ঢুকতেই মূহুর্তের মধ্যে মাথায় ফুলদানির বাড়ি খেয়ে অজ্ঞান হয়ে পরেন মিঃ ডোরিয়া! , জ্ঞান ফিরতেই তিনি লক্ষ্য করেন তার গার্লফেন্ড কে খুন করা হয়েছে ডেডবডি পাশের রুমে পরে আছে, এবং ভিতর থেকে দরজা জানালা লকড আর বাইরে অপেক্ষা করছে পুলিশ। রুমে খুনির নেই কোনো ছাপ বা অস্থিত্বের চিন্হ যাতে প্রমাণ করা প্রায় অসম্ভব যে রুমে কেউ এসেছিল!। একটা পারফেক্ট ক্রাইম এতটা নিখুতভাবে কিভাবে সম্ভব? রুমে কি আসলেই কেউ ছিল নাকি কোনো ভূতে মেরে দিয়ে গিয়েছে? খুনের পেছনের ঘটনাই বা কি ছিল?তাহলে কে হত্যা করল? আইনজীবী তার কথায় পুরো সন্তুষ্ট না হওয়ায় সে বলল তিনি যেন তার পূর্বের সব কথা তাকে খুলে বলে, যা এই কেসের সাথে সংগতিপূর্ণ। শুরু হয় পূর্বের কথা।
সিনেমার আগে কেন বলেছিলাম এটি ন্যারেটিভ থ্রিলার, হয়তো এখন বুঝতে পারছেন। দুজন ব্যক্তির কথোপকথন দিয়েই বের হয়ে আসবে পুরো বিষয়টি। খুব সুন্দর করে সিনেমার প্রতিটি অংশ বর্ননা করা হয়েছে। খুব বড়সড় টুইস্ট হয়তো আপনি পাবেন না, কিন্তু আপনাকে কাহিনীর একের পর এক বর্ননা সিনেমার সাথে বেধে রাখবে। যারা ফরেন সিনেমা নিয়মিত দেখে থাকেন তারা হয়তো দ্য বডি, লফট, দ্য সিক্রেট ইন দেয়ার আইস দেখে থাকবেন। এই সিনেমাটিও আপনাকে ঠিক সেই ধরনের তৃপ্তি প্রদান করবে।
সিনেমাটা পুরোটাই চাপা উত্তেজনায় ভর্তি সেটা বোঝাই যাচ্ছে। একটার পর একটা চমক আর শেষ টা না দেখলে হয়তো বুজবেন না এরকম হতে পারে। দুজনের কথাবার্তা ও মাঝখানে ফ্ল্যাশব্যাকে ছোট ছোট ঘটনা আপনাকে বেঁধে রাখবে সিনেমার মধ্যে। একটার পর একটা ঘটনার জট খুলবে ততোই অবাক হওয়ার পালা। সিনেমাটা যদিও স্প্যানিশ ভাষায় চিন্তার কোনো কারণ নেই ইংলিশ অথবা বাংলা subtitle আপনাদের জন্য আছে
সিনেমেটোগ্রাফি, ব্যাকগ্রাউন্ড মিউজিক আর দূর্দান্ত অভিনয়ে এটাকে একটা মাস্টারপিস বলা যাবে নিঃসন্দেহে। বিশেষকরে
অ্যাটর্নীর চরিত্রে অ্যানা ওয়েজনার ছিল অসাধারন, মারিও কাসাসও একদম কাপিয়ে দিয়েছেন আদ্রিয়ান ডোরিয়া'র ভূমিকায়।
মাঝে মাঝে মনে হয় “থ্রিলার কি? থ্রিলার মানে কি শুধু টান টান উত্তেজনা, নাকি কথার মারপ্যাঁচ, নাকি মৃত্যু থেকে নিজেকে বাচিয়ে নিয়ে আসা, নাকি রহস্যের উন্মোচন করা?”যারা দেখেন নি দেখতে পারেন-আশা করি ভাল লাগবে,অথবা বলিউডের,বদলা সিনেমাটাও।
এই মুভি ডাউনলোড করতে চাইলে
প্রথমে টরেন্ট এপ ডাউনলোড করুনঃ
Android: https://cutt.ly/7wPHpT3y
মুভি ডাউনলোড লিঙ্কঃ https://cutt.ly/BwPHaltj
Tags
Spanish Movie
