The Body / El Cuerpo (2012) Movie Review
![]() |
| The Body / El Cuerpo (2012) Movie Review |
The Body / El Cuerpo (2012)
Language: Spanish
Genres:Crime,Thriller
'টুইস্ট জগতের মুভির মধ্যে The Body একটি অন্যতম নাম।কেনো বললাম,তা মুভিটি দেখলেই বুঝতে পারবেন,আমি এটাকে সেরার সেরা বলছি না,অন্যতম একটি বেস্ট টুইস্ট ফিল্ম হিসেবে প্রাধান্য দিলাম।
গল্পে,আপনি (এলেক্স অলাও) একজন রসায়নের প্রফেসর,সাথে একটি রসায়নের ল্যাবেও ভালো জব করেন।আপনার স্ত্রী (মাইকা ভিলাভার্ডে) একজন ভালো ব্যবসায়ী,অনেক সম্পত্তির মালিক।খুব ভালোভাবেই দিন যাচ্ছিলো আপনাদের,কিন্তু হঠাৎ একদিন আপনার স্ত্রী হার্ট এট্যাক এ মারা যায়,আপনি স্বাভাবিক ভাবেই ভেঙে পড়েন।ঠিক রাত্রে ফোন আসে যে আপনার স্ত্রীর মৃতদেহ চুরি হয়েছে,এক্ষনি মর্গ এর কার্যালয়/অফিসে যেতে হবে।
আপনি গেলেন সেখানে,জানতে চাইলেন এই ব্যাপারে,ইনভেস্টিগেট করে এইটুকু জানা গেলো যে,মর্গ থেকে মৃতদেহ চুরির সময় সেখানে মাত্র ১ টি সিসি ক্যামেরাই চলছিলো,সেখানে দেখা যায় গার্ড কিছু শব্দ পেয়ে মর্গ এ চ্যাক করতে যায় কিন্তু মূহুর্তেই সে কিছু একটা দেখে ভয়ে পালানো শুরু করে।পরবর্তীতে বনের মধ্য দিয়ে পালানোর সময় রাস্তায় পা দিতেই গাড়ি ধাক্কায় সে এখন হাসপাতালে কোমায় আছে,কিন্তু কেনো গার্ড কি এমন দেখে পালানো শুরু করে,তা এখনো জানা যায়নি।
এখান থেকে ইনভেস্টিগেশন অফিসার Jaime Pena বলেন যে,স্পষ্টতই আপনার স্ত্রীর মৃতদেহ চুরি হয়েছে,কিন্তু তার চোখে মৃত মহিলার স্বামীর অস্বাভাবিক আচরণ চোখে পড়ে,তাই বাধ্য হয়ে তিনি এলেক্স কে জেড়া করেন,নিজের কাস্টোডি তে রাখার মধ্যেও তার চোখে এলেক্সের কিছু অপ্রত্যাশিত আচরণ ধরা পড়ে-এলেক্সের পকেটে টি-১৬ নামের একটি হৃদযন্ত্র ক্রিয়া বন্ধের বিষ পাওয়া যায়,যেটা সে তার মৃত স্ত্রীর মর্গ কাস্টোডি তে থাকা জিনিসপত্র থেকে সরিয়ে পকেটে ভরে,তার কথায় অনেক গড়মিল লক্ষ্য করা যায়,সে কিছুক্ষণ পর পর কার সাথে যেনো কথা বলে কল হিস্টোরি ডিলেট করে দিচ্ছে,এসবের মধ্যে বলতে গেলে আপনার স্ত্রী হত্যার দোষ এসে পড়ে আপনার ঘাড়ে।
কিন্তু,আপনি আপনার স্ত্রীকে হত্যা করেননি,কোনো প্রমাণ ও নেই,আপনি বললেন যে সে হার্ট এট্যাক এ মারা গেছে কিন্তু সন্দেহের তীর আপনার দিকে,আপনি হত্যা করে থাকলে কেনোই বা স্ত্রীর লাশ চুরি করবেন,কেনোই বা নিজেকে ফাঁসাবেন,কিন্তু আপনি বলছেন হত্যা আপনি করেন নি,সে হার্ট এট্যাক এ মারা গেছে,তাইলে লাশ কে,কেনো চুরি করলো???আপনি???নাকি আপনার স্ত্রী জীবিত???নাকি এতে তৃতীয় পক্ষের কোনো হাত আছে???
এসবের উত্তর পেতে হলে আপনাকে শেষ পর্যন্ত মুভিটি দেখতে হবে,ট্রাস্ট মি,শেষ ৫ মিনিট এ আপনাকে পাগল করে দিবে।
এই ফিল্ম এর ডিরেক্টর Oriol Paulo লোক একখান,তার আরেক টুইস্ট মুভি the invisible guest ও চরম একটা মুভি।
Tags
Spanish Movie
