সর্বকালের সেরা ১০ টি থ্রিলার মুভি | বাংলা রিভিউ

সর্বকালের সেরা ১০ টি থ্রিলার মুভি | বাংলা রিভিউ

থ্রিলার পছন্দ করেননা এমন দর্শক খুঁজে পাওয়া ভার। অলস মস্তিষ্ককে থ্রিলের হাতুড়ির আঘাতে মুহুর্তেই চাঙা করতে এই মুভিগুলোর জুড়ি নেই। পার্সোনালি পছন্দের নয়টি থ্রিলারের রিভিউ দিলাম। 

আমার লাইফে দেখা সেরা ৯ টা থ্রিলার মুভি! 

১. The Game : সাধারণ লাইফ লিড করা এক ঝামেলাবিহীন কেতাদুরস্ত ব্যক্তি। সংসারে আপন বলতে কেবল এক ভাই আর ডিভোর্স হওয়া স্ত্রী। রসকসহীন জীবনে থ্রিল আনতে তাই ভাই জন্মদিনে সন্ধান দেয় এক গেম বা খেলার যা মানুষের প্রাত্যাহিক জীবনকে নড়িয়ে দিতে পারে। এভাবেই আস্তে আস্তে এক ভয়াবহ লাইভ গেমে ঢুকে পড়ে সেই ব্যক্তি। 

মূল চরিত্রে ডগলাস অসাধারণ অভিনয় করে তাক লাগিয়ে দিয়েছেন।

২. The Prestige : দুই ম্যাজিশিয়ানের রেষারেষির গল্প। শত্রুতা ও প্রতিযোগিতা যে মানুষকে কোন পর্যায়ে নিয়ে যেতে পারে তা দেখিয়ে দিয়েছেন দুই প্রধান চরিত্রে অভিনয় করা হিউ জ্যাকমেন আর ক্রিশ্চিয়ান বেল। পাশাপাশি সাপোর্টিং রোলে স্কারলেট জোহানসনও ভালো ছিলেন।

৩. The Silence of the Lambs : বাফেলো বিল নামে এক কুখ্যাত সিরিয়াল কিলারের পেছনে তাড়া করতে গিয়ে মহিলা এফবিআই ডিটেকটিভ ক্ল্যারিস মিট করেন আরেক নরখাদক সিরিয়াল কিলার হানিব্যাল লেক্টারের সাথে, কিছু ইনফরমেশনের আশায়। এখান থেকেই শুরু হয় মুভির মূল কাহিনী। খুনীর সন্ধানে একের পর এক ঘটন অঘটনে জড়িয়ে পড়েন ক্ল্যারিস। 

এন্থনি হপকিন্সের হানিব্যাল লেক্টার চরিত্রে অভিনয় জগদ্বিখ্যাত। এরকম ক্লাসি সিরিয়াল কিলার মনে হয়না খুব বেশি আছে হলিউডে।

৪. Identity : প্রচন্ড ঝড়ের রাতে এক মোটেলে আশ্রয় নেয় একদল লোক। কিন্তু তাদের অগোচরেই মোটেলে হতে থাকে একের পর এক খুন। কে বা কারা দায়ী এ খুনের পেছনে দায়ী সেটার রহস্য উদ্ধার করতে গিয়ে কেচো খুড়তে সাপ বেরিয়ে আসে। 

ইউনিক কনসেপ্টের জন্য এ মুভিটা আর দশটা মুভির চেয়ে একটু আলাদাই বলা যায়।

৫. The Departed : ক্রাইম থ্রিলার। গুপ্তবৃত্তির উদ্দেশ্যে পুলিশ এবং সন্ত্রাসীরা পরস্পরের ডেরায় নিজস্ব স্পাই ঢুকিয়ে দেয়। একের পর এক ঘটনা ঘটতে থাকে সেই স্পাইদের ঘিরে কিন্তু প্রত্যেকেই সমানে সমানে টক্কর দিয়ে নিজেকে বাঁচিয়ে যায়। 

মার্টিন সরসির এই মুভি অস্কার জিতেছে চারটি। আর অনবদ্য অভিনয়ে দুই স্পাই লিওনার্দো ডি ক্যাপ্রিও আর ম্যাট ডিমন তো ছিলেনই।

৬. Parasite : সাউথ কোরিয়ার এক সাবওয়ে (বস্তি এলাকা) তে থাকা চার সদস্যের পরিবারের কাহিনী। সৌভাগ্যক্রমে বড়লোকের ঘরে একটা টিউশনি পেয়ে যায় পরিবারের ছেলেটি। এরপরই মাস্টারপ্ল্যান সাজিয়ে সবার জন্য চাকরি জোগাড়ের ধান্দায় নেমে পড়ে গোটা পরিবার। 

ধনী- গরিব বৈষম্যের এত সুন্দর রিপ্রেজেন্টেশন খুব কম মুভিতেই পাওয়া যাবে। অস্কার বিজয়ী মুভিটা দেখে ফেলেছেন অনেকেই, যারা এখনো দেখেননি, বসে যান।

৭. The Usual Suspects : কাইজার শোজে নামের এক কুখ্যাত গ্যাংস্টারকে পাকড়াও করতে সংশ্লিষ্ট এক পঙ্গুর জবানবন্দি নেয়া শুরু করেন পুলিশ অফিসার। সেই জবানবন্দি কে ঘিরে খুলতে শুরু করে রহস্যের জট। কে এই কাইজার শোজে?

মুভির মূল চরিত্রে কেভিন স্পেসির আইকনিক অভিনয় তাঁকে এনে দিয়েছিলো অস্কার।

৮. Shutter Island : শাটার আইল্যান্ড নামে পরিচিত এক জনবিচ্ছিন্ন দ্বীপে থাকা মেন্টাল হসপিটালে তদন্তে আসেন দুই উচ্চপদস্থ কর্মকর্তা। এক নিখোঁজ রোগীর সন্ধান দেয়াই তাঁদের মিশন। কিন্তু একের পর এক অদ্ভুত ও সন্দেহজনক ঘটনা তাদের মিশনের মোড় ঘুরিয়ে দেয়। এই দ্বীপের ভেতরের রহস্য ভেদ করতে জান বাজি লাগিয়ে দেন দুইজন।

লিওনার্দো ডি ক্যাপ্রিও আরেক চমৎকার পারফরম্যান্স দেখিয়েছেন এই মুভিতে। পাশাপাশি রাফেলো আর কিংসলেও ভালো অভিনয় করেছেন।

৯. Get Out : দীর্ঘদিনের সম্পর্ককে আরো পাকা করতে শ্বেতাঙ্গ বান্ধবীর সাথে তার ফ্যামিলিকে মিট করতে তাদের নিজস্ব বাড়িতে আসে কৃষ্ণাঙ্গ যুবক ক্রিস। কিন্তু শুরু থেকেই সকলের অদ্ভুত আচার আচরণ তার নজরে পড়ে। আস্তে আস্তে ক্রিসের আশপাশে ঘনিয়ে আসে পাতা ফাঁদের জাল। শুরু হয় শিকার ও শিকারীর চোরপুলিশ খেলা।

এটা জর্ডান পিলের ডিরেকশনাল ডেবু ছিলো। এবং সেটাতেই তিনি বাজিমাত করেছেন অস্কার ঘরে তুলে।

সেভেন/প্রাইমাল ফিয়ার/ওল্ডবয়/গন গার্লের মত আরো অজস্র থ্রিলার বাদ পড়ে গেছে। সেসবসহ সাউথ ইন্ডিয়ান/কোরিয়ান/স্প্যানিশদের গল্প নাহয় আরেকদিন হবে। হ্যাপি ওয়াচিং। ❤

Post a Comment

Previous Post Next Post

نموذج الاتصال