মুভি তো আমরা সবাই দেখি।কেউ বলিউড,কেউ হলিউড। তবে এদের বাইরেও পৃথিবী জুড়ে অনেক দেশের ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে প্রতিনিয়ত অসাধারণ সব মুভি তৈরী হচ্ছে।ব্যাক্তিগত ভাবে আমার পছন্দের ১০ টা ফরেন মুভির শর্ট রিভিউ দিলাম।মানসম্মত মুভি দেখুন আর সময়ের সঠিক ব্যাবহার করুন।
![]() |
| Best foreign movie |
⚫Perfume: Story of a Murderer (German/2006):
অবহেলিত সমাজে জন্ম নেওয়া এক শিশু।শীঘ্রই বুঝতে পারে সে অন্যদের থেকে আলাদা।তার ঘ্রাণশক্তি প্রখর।একসময় খুজে পায় স্বর্গীয় ঘ্রাণের উৎস।নেমে পড়ে উন্মত্ততায়!ঘ্রাণ যা শাসন করবে পৃথিবীকে!তাকে বসাবে দেবতার আসনে!
⚫Your Name (Japan/2014):
কেমন হবে যদি ঘুম থেকে জেগে দেখেন আপনি অন্য স্থানে? আরো আশ্চর্য হবেন কী যদি আপনি অবস্থান করেন অন্য কারো দেহে? এমনই ঘটনার মুখোমুখি এক যুবক নিয়মিত দেহ বদল করছে সমবয়সী এক মেয়ের সঙ্গে! তবে একসময় হারানো স্মৃতি তে পরিণত হয়। ছেলেটির মনে জমে থাকে প্রশ্ন।উত্তরের আশায় খুজে ফেরে!পাবে কী তার প্রশ্নের উত্তর?তার দেখা কী পাবে আবার?
⚫No Mercy (Korean/2010):
গণধর্ষণের শিকার এক যুবতী। ফরেনসিক রিপোর্ট এর চক্রান্তে অপরাধী রা উপযুক্ত বিচার তো দূরের কথা বরং মেয়েটিকেই সমাজের সামনে অপদস্ত করা হয়।বোনের আত্মহত্যা কিছুতেই মেনে নিতে পারে না তার ভাই।মনের মধ্যে পুষে রেখেছে প্রতিশোধ যা একসময় ভয়াল রূপ নেয়।ক্ষমা? সে তো মৃত্যুর চেয়েও কষ্টকর।
⚫The Secret in Their Eyes (Argentine/2009):
ধর্ষণ ও খুনের শিকার এক নারী।তার স্বামী চায় খুনির যোগ্য বিচার।দায়িত্ব পড়লো এক ডিটেক্টিভ এর কাধে।খুনিকে গ্রেপ্তার করলেও তার অপরাধের তুলনায় শাস্তি হয় নামেমাত্র। কিন্তু প্রতিশোধের আগুণ থেকে যে তার মুক্তি নেই।সহজ সরল একজন মানুষ তার প্রিয়জনকে হারানোয় কতটা নৃশংস হতে পারে তা মুভিতে চোখে আঙুল দিয়ে দেখানো হয়েছে।
⚫The Painted Bird (Russia/2019):
যুদ্ধবিধ্বস্ত ইউরোপে আশ্রয়ের আশায় ঘুরছে এক অল্পবয়সী ছেলে।ইহুদি হওয়ায় সমাজে অবহেলা আর নির্যাতনের শিকার।নৃশংস এ পৃথিবীর নির্মমতার ভয়াল রুপ নিজ চোখে প্রত্যক্ষ করে ছেলেটি।ফিরে যাতে চায় বাড়িতে।মুক্তি চায় নিষ্টুরতার হাত থেকে।
⚫The Invisible Guest (Spain/2016):
হোটেল কক্ষে খুন হলো এক নারী।আহত অবস্থায় পড়ে রয়েছে তার সঙ্গি!তালাবদ্ধ কক্ষে বাইরে থেকে ঢোকার কোনো উপায় নেই!তবে খুন করলো কে? আর কেনই বা এ হত্যাকাণ্ড? নাকী এর পেছনে লুকিয়ে আছে অন্য এক গল্প?
⚫Forgotten (Korea/2017):
পরিবারের সাথে নতুন বাড়িতে ওঠা ছেলেটি কেন জানি বাড়িটেকে পরিচিত মনে করে।যেন সে এখানে আগেও এসেছে।গভির রাতে সে একটি কক্ষ থেকে অদ্ভুত আওয়াজ পায়।একসময় কেন জানি মনে হয় তার পরিবারের লোকজন ও অদ্ভুত আচরণ করছে।কৃত্তিমতার আড়ালে চাপা পড়ে যাবে না তো বাস্তবতা?
⚫Who Am I (German/2014):
বরাবরই সমাজে অবহেলিত ছেলেটি একসময় আবিষ্কার করে অনলাইনে সে কতটা শক্তিশালী হতে পারে।পরিচয় ঘটে তার মতই অদ্ভুতুড়ে কিছু বন্ধুর সাথে।শীর্ষ হ্যাকার দের নাড়া দেওয়ার লক্ষ্যে নেমে পড়ে।পৃথিবীকে দেখিয়ে দিতে চায় সেও কিছু কম নয়।তার লক্ষ্যে সে পৌছাতে পারবে কী?মোকাবেলা করতে পারবে কী পদে পদে পেতে রাখা ফাদের?
⚫Parasite (Korean/2019):
প্রতিরক্ষা ব্যবস্থা সামান্য দূর্বল হলেই আক্রমণ করবে পরজীবি। বাসা বাধবে,বংশবিস্তার করবে।একসময় অন্যের দেহকে নিজের বেচে থাকার উৎস বলে বিবেচণা করবে।ঠিক এমন গল্পই যেন মুভিতে ফুটে উঠেছে।সমাজে উচু-নিচু শ্রেণির ভেদাভেদ এবং তার চূরান্ত রূপ মুভিজূড়ে দর্শক কে মুগ্ধ করে রাখবে।
⚫Revenge: A Love Story (Hong Kong/2010):
নৃশংস ভাবে খুন হলো পরপর দুজন গর্ভবতী মহিলা।কেউ একজন তাদের খুন করে পেট কেটে বাচ্চা বের করে নিয়েছে!ভাসিয়ে দিয়েছে নদীতে।অন্যদিকে টিভিতে এ সংবাদ দেখে এক গর্ভবতী মহিলা স্বেছায় নিজের পেট কেটে সন্তান নষ্ট করলো! এমন নৃশংসতার পেছনে কারণ কি? আর খুনিরই বা এর সাথে কী সংযোগ?
কয়েকটা মুভির ইংরেজি ডাবড পেতে পারেন।তবে আমি অরিজাল ল্যাংগুয়েজ এর সাথে সাবটাইটেল এড করে দেখতেই অনুরোধ করবো।সাবসীনে সব মুভির ই ইংরেজি/বাংলা সাবটাইটেল পাবেন।
